আইজেএলআরএফ এর জরুরি সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশন (আইজেএলআরএফ) এর জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ মে) সকালে রাজধানী মতিঝিলস্থ ২ আর কে মিশন রোড সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মো. লাভলু মিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি জাফরুল আলম, সহসভাপতি এস এম শাহজালাল, সহসভাপতি আতিকুল ইসলাম, সহসভাপতি মোস্তাফিজুর রহমান, মহাসচিব নার্গিস জুঁই, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরিফুল হক পাভেল, দপ্তর সম্পাদক মো. তানভীর রায়হান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌসী, সহ-কোষাধ্যক্ষ আনিসুর রহমান রুবেল, আপ্যায়ন সম্পাদক মো. সাইদুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক রুপল আক্তার প্রমুখ।

সভায় কেন্দ্রীয় কমিটির বিষয়ে জরুরি আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, কেন্দ্রীয় কমিটি সারাদেশের বিভাগ ও জেলাগুলোর সাথে সমন্বয় করে কাজ করবেন।

Facebook Comments Box