‎ আগামী নির্বাচনে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে

‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

‎ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম বলেছেন, আগামী সংসদ নির্বাচনকে ব্যর্থ করার চেষ্টা চলছে। কোনো ছোটখাটো বিষয় নিয়ে নির্বাচনকে ব্যাহত হতে দেওয়া যাবে না। কিছু রাজনৈতিক দল ইতোমধ্যে পিআর নিয়ে আন্দোলনে নেমেছে, বাংলাদেশের মানুষ পিআর গ্রহণ করবে না। তারা তাদের প্রিয় ও কাঙ্ক্ষিত প্রার্থীকে বেছে নিতে চায়।

‎রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় সাবেক এমপি নাজিমউদ্দীন আলম এর বাসভবনে এই সভার আয়োজন করা হয়। চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মহিলা দলের কর্মী এবং সমর্থকরা স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত হন।

‎নাজিম উদ্দীন আলম আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন, নেতাকর্মীরা স্ব-স্ব এলাকায় গিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা উৎসব সুন্দরভাবে উদযাপনে সহযোগিতা করবে। তিনি আশা প্রকাশ করেন, সকল নেতাকর্মী উৎসবে সম্পৃক্ততা দেখাবেন। বিশেষ করে নারিরা এখন অনেক এগিয়ে আছে, আমরা চাই নারিরা তাদের ভোটের অধিকার আদায়ের জন্য আগামি সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত হয়ে ভোট এবং ব্যালটের মাধ্যমে তারা তাদের অধিকার আদায় করবে। সভায় ভার্চুয়াল বক্তব্য রাখেন নাজিমউদ্দীন আলমের সহধর্মিনি শওকত আরা বেগম। তিনি বলেন দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকার এদেশের মানুষের ভোটের অধিকার কেরে নিয়ে ছিলো। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া গনতন্ত্র রক্ষার জন্য দীর্ঘ সময় আপনাদের নিয়ে আন্দোলন সংগ্রাম করে সৈরাচারি হাসিনাকে বিদায় করেছে। তাই সকলে ঐক্যবদ্ধ থেকে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ ভোট দিয়ে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে বিএনপি সরকারকে ক্ষমতায় আনতে হবে।

‎সভায় বক্তব্য রাখেন ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, যুগ্ম-সম্পাদক মীর শাহাদাত হোসেন ছায়েদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ এবং উপজেলা মহিলা দলের সভানেত্রী ইসমত আরা পারভীন, সাবেক সাধারণ সম্পাদক ফারহানা আফরোজ সাথী, সাধারন সম্পাদক খাদিজা বেগম, আমিনাবাদ মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক আয়শা বেগম মেম্বার , নুরাবাদ ইউনিয়নের মহিলা দলের নেত্রী নার্গীস মেম্বার, নজরুল নগর ইউনিয়ন মহিলা দলের নেত্রী নাসিমা বেগম, এবং চর মাদ্রাজ ইউনিয়ন মহিলা দলের নেত্রী বিউটি বেগম। ‎সাবেক এমপি নাজিমউদ্দীন আলম বলেন ‎এছাড়াও চরফ্যাশন উপজেলা বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় সহস্রাধিক মহিলা কর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box