স্টাফ রিপোর্টার :
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আলহাজ মকবুল হোসেন কলেজের বসন্ত বরণ ও পিঠা উৎসব উদযাপন করা হয়েছে। বুধবার কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহিদা বেগম অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রোজিনা ইয়াসমিন, শিক্ষক প্রতিনিধি আসাদুজ্জামান আকন্দ, স্টাফ কাউন্সিল, শিক্ষক এবং আয়োজক কমিটির আহবায়ক মিজানুর রহমান ও সদস্যবৃন্দ।

এতে কলেজের ১১ টি বিভাগ বিভিন্ন নামের হরেক রকমের পিঠা নিয়ে স্টল প্রদর্শন করেন। এসময় কলেজের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন স্থান থেকে আগত অতিথিরা স্টল সমূহ পরিদর্শনসহ বিভিন্ন রকমের পিঠার স্বাদ গ্রহণ করেন। বসন্ত বরণ ও পিঠা উৎসবকে কেন্দ্র করে কলেজ প্রাঙ্গনে এক আনন্দঘন উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। তারা আগামীতেও এ ধরনের উৎসব আয়োজনের আহবান জানান। দিনব্যাপী চলা এই বসন্ত বরণ ও পিঠা উৎসব বিকেল পাঁচটায় শেষ হয়।
Facebook Comments Box
















