ঈদের ষষ্ঠদিন আসছে মুরতজা পলাশের টাইগার-২

বিনোদন রিপোর্টঃ

ঈদের ষষ্ঠদিন প্রকাশিত হবে মুরতজা পলাশ অভিনীত ইউটিউব ফিল্ম টাইগার-২। চমৎকার ইউটিউব ফিল্মটির রচনা ও পরিচালনায় ছিলেন মাহমুদ হাসান রানা। এবং প্রধান সহকারী পরিচালক হিসেবে ছিলেন সামির রহমান রাব্বি। এছাড়া স্ক্রিপ্ট ও সংলাপ লিখেছেন পাপ্পুরাজ।

ফিল্মটিতে মুরতজা পলাশের সাথে আরো অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সামন্তী সুমি, জনপ্রিয় খল অভিনেতা শিবা শানু, শিরিন আলম, ফাতেমা হীরা, মুহিত তমাল, সেজুতি খন্দকার ও খলিলুর রহমান কাদেরী।

অসাধারণ গল্পের ইউটিউব ফিল্মটির সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন মহি শান্ত ও ভিডিও এডিট করেছেন জাহাঙ্গীর আলম। কালার করেছেন সাখাওয়াত হোসেন সাকিব। এবং ফিল্মটির মিউজিক করেছেন শুভ্র রাহা।

এছাড়া স্টিল ফটোগ্রাফার হিসেবে ছিলেন আকাশ রাজ এবং ফিল্মটির প্রমোশন অ্যান্ড মার্কেটিংয়ে কাজ করছে জেপিটেক। ফিল্মটি জয় পাগল মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

জানতে চাইলে জনপ্রিয় অভিনেতা মুরতজা পলাশ বলেন, টাইগার টু আমার একটি পছন্দের কাজ, অসাধারণ গল্পের এ কাজটি আশা করছি সবার ভালোবাসা কুড়াবে। তিনি আরো বলেন, ভালো গল্পের কাজ করে যাচ্ছি, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি প্রতিনিয়ত, বাকিটা দর্শক তাদের প্রতিক্রিয়া জানাবে। আমৃত্যু কাজ করে যেতে চাই। সবার ভালবাসা ও দোয়া কামনা করছি।

Facebook Comments Box