চরফ্যাশনে তারেক রহমানের পক্ষে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

নাদিম খাঁন, (ভোলা) চরফ্যাশন :

ভোলা-চরফ্যাশন গত ৪ এপ্রিল আবুবকরপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড এর বাসিন্দা ও বিএনপি কর্মী মোঃ মাকসুদুর রহমান দুষ্কৃতকারীদের হামলায় নিহত হন, এ ঘটনায় আজ ৯ এপ্রিল/২০২৫ ইং নিহত পরিবারের কাছে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব, তারেক রহমান এর পক্ষ থেকে এক লক্ষ টাকা আর্থিক অনুদান করেন, ভোলা-(৪) সাবেক এমপি জনাব, নাজিম উদ্দিন আলম।

নগদ অনুদান নিয়ে নিহত মাকসুদুর রহমানের বাসায় তার পরিবারের কাছে হস্তান্তর করেন, চরফ্যাশন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক,মোতাহার হোসেন আলমগীর মালতিয়া ও চরফ্যাশন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জনাব, আ’ন’ম আমিনুল ইসলাম মিন্টিস মিয়া

চরফ্যাশন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, দুলার হাট থানা বিএনপি নেতা ফিরোজ হাজী সহ প্রমুখ।

Facebook Comments Box