ঢাকায় অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীতে বিদেশী পিস্তলসহ এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত হলেন, মো. নিরব ওরফে নিবির ওরফল ফরমান উল্লাহ খান (৪২) বলে জানা যায়। এসময় তার থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১ রাউন্ড এ্যামুনিশান উদ্ধার করা হয়। মঙ্গলবার(১ ফেব্রুয়ারি)রাতে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির শোয়েব এ তথ্য জানান।

তিনি জানান, আজ ১ ফেব্রুয়ারি র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ কাজলা এলাকায় অভিযান পরিচালনা করে বিদেশী পিস্তলসহ এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জানায়,সে একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সুবিধামত স্থানে বিভিন্ন লোকজনদের অস্ত্রের ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালানা এবং একই সাথে লাইসেন্স ব্যতীত অবৈধ অস্ত্রের কেনাবেচা করে আসছিল বলে জানায় র‌্যাবের এই কর্মকর্তা।

সবারবাংলা/এসআই

Facebook Comments Box