দুই মৌলিক গানে প্রশংসিত তানহা খান

বিনোদন রিপোর্টার

সম্প্রতি প্রকাশিত দুই মৌলিক গানে প্রশংসা কুড়িয়েছেন উদীয়মান সংগীতশিল্পী তানহা খান। নিজের ইউটিউব চ্যানেল গান কারিগরে সম্প্রতি প্রকাশিত দুই মৌলিক গানে বেশ ভিউ অর্জন সহ নেটিজনদের প্রশংসা পেয়েছে।

গান দুটির শিরোনাম যথাক্রমে বদনাম ও মানুষ। গানগুলো লিখেছেন ও সুর করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার প্লাবন কোরেশী। গানগুলো মিউজিক ভিডিও আকারে প্রকাশ পেয়েছে।

দুই গানের সংগীত আয়োজন করেছেন এ আর সারোয়ার এবং মিউজিক ভিডিও দুইটি পরিচালনায় ছিলেন বিকে শাহিন। এডিট করেছেন সজীবুজ্জামান দিপু ও কালার করেছেন আশিকুজ্জামান অপু।

বদনাম গানটিতে অভিনয় করেছেন আলভী, তানহা ও মুসকান। মানুষ গানটিতে অভিনয় করেছেন বীর ও মুসকান।

জানতে চাইলে গান দুটির গীতিকার সুরকার ও সংগীত পরিচালক প্লাবন কোরেশী বলেন, গান দুটির কথা সুর বেশ, তানহা খান দারুন গেয়েছেন, সব মিলিয়ে অসাধারণ গান ছিল, তানহা খানের জন্য শুভকামনা রইল।

গানের প্রসঙ্গে তানহা খান বলেন, আমি চেষ্টা করেছি ভালো কিছু করার, বাকীটা দর্শকের ভালোবাসা, তবে গান দুটি প্রকাশের পর থেকে বেশ প্রশংসা পাচ্ছি।

তিনি আরো বলেন, আগামীতে আরো বেশ কয়েকটি গান আসছে আমার চ্যানেলে, সম্প্রতি জনপ্রিয় শিল্পী কাজী শুভ ও ইমন খানের সাথে দুটি গান গেয়েছি, শীঘ্রই গানগুলো প্রকাশিত হবে। সবার ভালোবাসা ও দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই।

Facebook Comments Box