পদ্মা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের পাঁচদিন পর বিধান (১৮) নামের এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার তালবাড়িয়া বালিঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিধান শহরতলীর জুগিয়া পালপাড়া এলাকার আব্দুল গণির ছেলে। তিনি পেশায় শ্রমিক ছিলেন। স্থানীয়রা জানান, গত ১২ জানুয়ারি সকালে বাইরে থেকে ঘুরে আসি বলে বাড়ি থেকে বের হন বিধান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

ঈশ্বরদী লক্ষ্মীকুন্ডা নৌ থানা পুলিশের (ওসি) আব্দুল হান্নান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে রওনা দিয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার (ওসি) সাব্বিরুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজের ব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে।

সবারবাংলা/এসআই

Facebook Comments Box