বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ জাতীয় আইন কলেজ শাখার সভাপতি হলেন, বরিশাল বাবুগঞ্জের মেয়ে ও জাতীয় আইন কলেজের মেধাবী শিক্ষার্থী মোসা: রোকেয়া সুলতানা। কমিটিতে এছাড়া আরও দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মাহমুদা আলী মেনুকা, সাধারণ সম্পাদক কাজী রুমা। যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল্লাহ (সাঈফ) সহ আরও অনেকে।
গত ১৩ই ডিসেম্বর সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সম্মেলন পরিষদের সদস্য, এডভোকেট শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট জিয়াউল হক চৌধুরী বাবু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জানা গেছে, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ, জাতীয় আইন কলেজ শাখার সভাপতি মোসাঃ রোকেয়া সুলতানা, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি পদে অধিষ্ঠিত আছেন। রোকেয়া সুলতানা শিক্ষা ও সামাজিক কার্যক্রমের সঙ্গে জড়িত রয়েছেন। অত্যন্ত সৎ, মেধাবী ব্যক্তিত্ব রোকেয়া সুলতানাকে সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় তার শুভাকাঙ্খীরা সুযোগ্য ও সফল সভাপতি এডভোকেট শহিদুল ইসলাম টিটু ও বিপ্লবী সাধারণ সম্পাদক এডভোকেট জিয়াউল হক চৌধুরী বাবুকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তার শুভাকাঙ্খিরা। পাশাপাশি শিক্ষা-শান্তি-শৃঙ্খলা-ন্যায়নীতির পতাকাবাহী এ সংগঠনের মঙ্গলও কামনা করেন তারা।
সবারবাংলা/এসআই















