নাদিম হোসেন খাঁন, (ভোলা) চরফ্যাশন :
বিএনপি ক্ষমতায় গেলে চরফ্যাশনের মেধাবী শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন, যুবেলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন । শুক্রবার চরফ্যাশন জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত ব্রজগোপাল টাউন হলে ১১০ জন এস এস সি ও দাখিল পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য তিনি এ কথা বলেন।
নুরুল ইসলাম নয়ন বলেন, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান সাধারণ শিক্ষার্থীদের শিক্ষায় আলোকিত করতে এবং নিরক্ষরতা দূরীকরণের জন্য তার জীবদ্দশায় নিরন্তর সংগ্রাম চালিয়েছেন। তার ধারাবাহিকতায় দেশনায়ক তারেক রহমান শিক্ষাসহ রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়ছর আহমেদ কমল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোফরান মহাজন, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, ভোলা জেলা বিএনপির সদস্য মমিনুল ইসলাম ভুট্টু, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক আহসান উল্যাহ বাহার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির সিকদার, চরফ্যাশন প্রেস ক্লাব সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক কামাল গোলদার, উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল, পৌর যুবদলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক মিলটন প্রমুখ। এছাড়াও শিক্ষক প্রতিনিধি ও অবিভিাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জিয়া স্মৃতি পাঠাগারের সদস্য আরিফুর রহমান জুয়েল। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন কৃতী শিক্ষার্থীদের হাতে জিপিএ-৫ সম্মাননা স্মারক প্রদান করেন।
















