আরআরএফ’র নতুন কমিটি গঠিত :
সভাপতি ফয়েজ উল্লাহ ও সম্পাদক খালিদ সাইফুল্লাহ নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক :

রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম (আরআরএফ) এর নতুন কমিটি গঠিত হয়েছে। গতকাল শনিবার রাজধানীর নয়া পল্টনের হোটেল ভিক্টোরিতে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে সদস্যদের ভোটে আগামী দুই বছরের জন্য ডিবিসি নিউজের ফয়েজ উল্লাহ ভুঁইয়া সভাপতি এবং দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার খালিদ সাইফুল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া, সহ-সভাপতি পদে জাগোনিউজের মনিরুজ্জামান উজ্জল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার শফিকুল ইসলাম সোহাগ, অর্থ সম্পাদক পদে আমার দেশ’র সিনিয়র রিপোর্টার রকিবুল হক, সাংগঠনিক সম্পাদক পদে চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার আকতার হাবিব, দফতর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ভোরের ডাকের সিনিয়র রিপোর্টার সাইদুল ইসলাম এবং নির্বাহী সদস্য পদে দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার শামসুল ইসলাম, কালেরকন্ঠের বিশেষ প্রতিনিধি উবায়দুল্লাহ বাদল, মানবজমিনের আহমেদ জামাল, নিউনেশনের বিজনেস এডিটর কামরুজ্জামান বাবলু, অবজারভারের মহসিনুল করিম লেবু ও দৈনিক সংগ্রামের মিয়া হোসেন নির্বাচিত হয়েছেন।

এর আগে আরআরএফ সভাপতি উবায়দুল্লাহ বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলুর সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশের (হাব)সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার।

Facebook Comments Box