স্মরণ সভায় বক্তারা
কে জি মোস্তফাকে রাষ্ট্র যথাযথ মূল্যায়ন করেনি

নন্দিত গীতিকার, কবি ও সাংবাদিক হিসেবে কে জি মোস্তফা একজন সফল মানুষ ছিলেন। তিনি এ সমাজের একজন উজ্জল নক্ষত্র ছিলেন। কিন্তু রাষ্ট্র তাকে যথাযথ মূল্যায়ন করেনি।শনিবার জাতীয় প্রেসক্লাবে কে জি মোস্তফা স্মরণ কমিটির আয়োজনে এক স্মরণ সভায় বক্তারা এ কথা বলেন।

এ সময় বক্তব্য রাখেন, সাংবাদিক এরশাদ মজুমদার, জাতীয় প্রেসক্লাবের সহসভাপতি কবি হাসান আল হাফিজ, কবি হালিম আজাদ, গীতিকার মুন্সী ওয়াদুদ, কবি রফিক হাসান, কবি ও গবেষক মজিব মাহমুদ, কবি রেজাউল স্টালিন, সাংবাদিক মুরসালিন নোমানী, কবি মহসিন হোসেন, কবি শামিমা চৌধুরি প্রমূখ।
এসময় বক্তারা বলেন, কে জি মোস্তফার অনেক গুণ ছিলো। যেটা অনেকের মধ্যে নেই। কিন্তু এত বড় একজন গুণীকে সরকার রাষ্ট্রীয়ভাবে কখনও সম্মান করেনি। এটা বেদনা, এটা দুঃখের। আমরা তাকে স্মরণ করব সবসময়। তাকে আল্লাহ বেহেস্ত নসিব করুন।

আমলারা এদেশের বুদ্ধিজীবীদের বিদ্বানজনদের মূল্যায়ন করে উল্লেখ করে বক্তারা আরো বলেন, পুরস্কারকে রাজনীতিকরণ করা হয়েছে, দলীয়করণ করা হয়েছে। কিন্তু এটা ঠিক নয়। আমরা সাহিত্যকর্মী হিসেবে চেষ্টা করেছিলাম যাতে উনি সম্মাননা পান। কিন্তু রাষ্ট্রযন্ত্রের কর্ণকুহুরে তাদের এটা পৌঁছায় না। কে জি মোস্তফা একজন সংবেদনশীল মানুষ ছিলেন জানিয়ে বক্তারা আরো জানান, তিনি অনেক গুণী মানুষ ছিলেন। তিনি একাধারে গীতিকার, কবি ও সাংবাদিক ছিলেন। অনেকের মধ্যে এতো গুন নেই।

উল্লেখ্য : কে জি মোস্তফার প্রকাশিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে, ১.কাছে থাকো ছুঁয়ে থাকো ২. উড়ন্ত রুমাল ৩. চক্ষুহীন প্রজাপতি ৪. সাতনরী প্রাণ ৫. এক মুঠো ভালোবাসা ৬. যে কথা মনের কথা ৭. প্রেম শোনে না মানা ৮. আয়নাতে ঐ মুখ দেখবে যখন। ছড়ার বই ১. শিশু তুমি যিশু ২. কন্যা তুমি অনন্যা ৩. হাজার ছড়া শিশুর পড়া। গদ্যগ্রন্থ ১. কোথায় চলেছি আমি (আত্মকাহিনি ২. যেতে হবে কত দূর (আত্মকাহিনী। গানের সিডি ১. তোমারে লেগেছে এত যে ভালো ২. তৃষ্ণা আমার হারিয়ে গেছে ৩. হারানো গান হারানো স্মৃতি। এসব পরিচয়ের বাইরেও তিনি ছিলেন বিশিষ্ট হোমিওচিকিৎসক।

Facebook Comments Box