চরমোনাই পীরের বাসায় গেলেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় গিয়েছেন। সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি বেইলী রোডে অবস্থিত সৈয়দ রেজাউল করীমের বাসায় যান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অপরদিকে ইসলামী আন্দোলনের পক্ষে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ও মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ।

এর আগে গতকাল রোববার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং রাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৭ আসনে প্রার্থী দিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। নির্বাচনে একটি আসনে বিজয়ী হয়েছেন এ দলের প্রার্থী।

Facebook Comments Box