প্লাস্টিক বোতল প্রতিনিয়ত পরিবেশের মারাত্মক ক্ষতি করছে বলে জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, বিশেষ করে বেভারেজ কোম্পানিগুলো কোমল পানীয় বিক্রি করে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করছে। তারা ব্যবসা করে পরিবেশের দূষণ করবে এটা হতে পারে না। প্লাস্টিক দূষণ রোধ করতে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকেই দায়িত্ব নিতে হবে। তবে জনগণকেও যত্রতত্র প্লাস্টিক বোতল ফেলা বন্ধ করতে হবে।
শুক্রবার রাজধানীর মহাখালী টিএন্ডটি মাঠে প্লাস্টিক দূষণরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিত্যক্ত প্রায় অর্ধ কোটি প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করা নানা প্রতিকৃতি প্রদর্শনীর উদ্বোধনকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম এসব কথা বলেন।
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ঝধাব ঊধৎঃয ঝধাব ইধহমষধফবংয শিরোনামে ০৯ দিন ব্যাপী (৩০ডিসেম্বর ২০২২ হতে ০৭ জানুয়ারী ২০২৩) এই বোতল প্রদর্শনীর আয়োজন করে।
ড্রেন বা লেক পরিষ্কার করতে গেলে আমরা বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য পাওয়া যাচ্ছে উল্লেখ করে আতিকুল ইসলাম বলেন, এসব প্লাস্টিকের কারণে ড্রেনগুলো বøক হয়ে যায়। ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এছাড়াও সুয়ারেজ লাইনে পয়ঃবর্জ্যের লাইন দেয়া হয়েছে। ৪ জানুয়ারী গুলশান, বনানী, নিকেতন ও বাড়িধারা এলাকায় অভিযান চালাবো। মেট্রোরেলে পরিচ্ছন্নতা বজায় রাখার আহবান জানিয়ে মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিজয়ের মাসে আমাদের মেট্রোরেল উপহার দিয়েছে। কিছুদিন আগেই পদ্মাসেতু উপহার দিয়েছেন। অনেকে বলছিলো এগুলো সম্ভব হবে না। কিন্তু আজ সম্ভব হয়েছে। তাই কারো কথায় কান দেয়া যাবে না।
মেট্রোরেল, পদ্মাসেতু এগুলো জনগণের সম্পদ। এগুলো পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সকলের। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির অঞ্চল ০৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকী এবং ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ নাছির প্রমূখ।
















