রত্নাগর্ভা আম্বিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলমের মা রত্নাগর্ভা আম্বিয়ার রূহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মহাখালী ইসলাম প্রচার নূরিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার এতিম ও হাফেজদেরকে দিয়ে পবিত্র কোরআন খতম করা হয়। বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসেন, যুগ্ম মহাসচিব কাজী মাওলানা শাহ মো. ওমর ফারুক, মাওলানা মুফতী আব্দুর রাজ্জাক, লক্ষ্মীপুরের পীর সাহেব হারুনুর রশিদ মিরন, মাওলানা মুফতী তামিমুল ইসলাম, হাফেজ মাওলানা মো. আব্দুল আজিজ, আলহাজ্ব মাওলানা মো. মহিব্বুল্লাহ, আলহাজ্ব মাওলানা কাজী আব্দুল কাইয়ুম, হাফেজ মাওলানা মো. জহিরুল ইসলাম, মাওলানা মুফতী মো. আবু তালহা।

মোনাজাত পরিচালনা করেন ফুরফুরা পীর সাহেবের খলিফা আলহাজ্ব হযরত মাওলানা আবুল খায়ের মো. ওহিদী, পীর সাহেব, চেচুয়াজানি, টাঙ্গাইল।

Facebook Comments Box