কুমিল্লার দাউদকান্দিতে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মোক্তার হোসেনকে দেখতে গেলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর।
শুক্রবার দুপুরে দাউদকান্দি উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতালে) চিকিৎসাধীন সাংবাদিক মোক্তার হোসেনকে দেখতে যান তিনি। এসময় সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
আবদুস সবুর বলেন, সাংবাদিকদের লেখনীর মাধ্যমে জনমত তৈরি হয়। সমাজ সঠিক বার্তা পায়। আবার কারও ভুল বা অসত্য লেখনীর মাধ্যমে সমাজ ভুল বার্তা পায়। দেশ, সমাজ, রাষ্ট্র গঠনে ও সমাজকে ঠিক খাতে প্রবাহিত করতে সাংবাদিকেরা যেভাবে ভূমিকা রাখতে পারেন, অন্য পেশার মানুষ সেভাবে পারেন না।
তিনি বলেন, দেশ, সমাজ ও রাষ্ট্র গঠনে সাংবাদিকেরা যেভাবে ভূমিকা রাখতে পারেন, অন্য পেশার মানুষ সেভাবে পারেন না। আবদুস সবুর বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কল্যাণ ট্রাস্ট গঠন করে সাংবাদিকদের পাশে দাড়িঁয়েছেন। তিনি বলেন, পঁচাত্তর সালের পর জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন, এরশাদ সাহেব ছিলেন, খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দুইবার ক্ষমতায় ছিল, সাংবাদিকদের কল্যাণের জন্য তাঁরা কিছু করেননি, কোনো ট্রাস্ট করেননি। শুধুমাত্র আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী সাংবাদিকদের কল্যানে সর্বদায় সহযোগিতা করে আসছেন। তিনি আরো বলেন, সাংবাদিক মোক্তার হোসেনের উপর যারাই সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
যাতে করে সন্ত্রাসীরা আর কোনো সাংবাদিকের উপর হামলার সাহস না পায়। পরে কর্তব্যরত ডাক্তারদের কাছ থেকে আহত সাংবাদিক মোক্তার হোসেনের চিকিৎসার খোজ খবর নেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালাউদ্দিন রিপন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন প্রমুখ।















