নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের কান্দুলিয়া নামক স্থানে সিএনজি-মাছবহনকারী পিক-আপের মূখোমুখি সংঘর্ষে দুইজন সিএনজি যাত্রী নিহত ও অপর দুই জন যাত্রী আহত হয়েছেন।
স্থানীয় লোকজন আহতের উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনার পর পর সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতদের উদ্ধার করে এবং ঘাতক পিক-আপটি আটক করে।
সোমবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার বাংলা ইউনিয়নের কান্দুলিয়া নামক স্থানে এ মমার্ন্তিক দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, সকালে বারহাট্রা উপজেলা থেকে চারজন যাত্রী নিয়ে নেত্রকোনা আসার পথে উপজেলার কান্দুলিয়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মাছ বহনকারী পিক-আপের সাথে মূখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলে এক জন নিহত হয়। আহত অন্য জনকে হাসপাতালে নেয়া চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত একজন মধ্যে একজন বারহাট্রা উপজেলার মনাস গ্রামের তুলসি দাসের ছেলে আরাধন-৩৫, অপরজন সদর উপজেলার গবিন্দপুর গ্রামের রমনি সরকারের ছেলে রমেশ সরকার-৪০ আহতদের পরিচয় পাওয়া যাযনি।
নেত্রকোনা মডেল থানার ওসি লুৎফুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান ঘাতক পিক-আপটি আটক করা হয়েছে । লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেয়া হয়েছে । মামলা প্রক্রিয়াধিন রয়েছে।
















