মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে আছেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দ শর্মিলা রহমান।
শনিবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসক দলের অন্যতম সদস্য ও বিএনপির ভাইস-চেয়ারম্যান ডা. জেড এম জাহিদ হোসেন হাসপাতালের বাইরে সাংবাদিকদের এ তথ্য জানান।
জেড এম জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার কিছু পরীক্ষা আজ হয়েছে, আগামী কয়েকদিন আরো কিছু পরীক্ষা-নিরীক্ষার পর মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে তিনি কতদিন হাসপাতালে থাকবেন।
Facebook Comments Box
















