স্কুলশিক্ষককে গুলি করে হত্যা

রাজবাড়ীর পাংশা উপজেলার পাংশা পাইলট গার্লস হাইস্কুলের সহকারী শিক্ষক মিজানুর রহমানকে (৫০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩০ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পাংশা মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box