ধানমন্ডি ৩২ নম্বরে ককটেলসহ আটক ২

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ককটেল বোমা সদৃশ বস্তুসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর থেকে তাদের আটক করা হয়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. পারভেজ ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

থানা সূত্রে জানা গেছে, ধানমন্ডি ৩২ নম্বরে এক ব্যাক্তি ২১ টি ককটেলের মালা নিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে। পরে পুলিশ ওই ব্যক্তিকে ধরে ফেলে।

Facebook Comments Box