হজযাত্রীরা টিকেট নিচ্ছেন, ভিসাও নিচ্ছেন কোন সমস্যা নেই

সব হজযাত্রী সঠিক সময়ে সৌদি আরব যাবেন এবং সঠিক সময়ে ভিসা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। মন্ত্রী বলেন, ভিসা নিয়ে কোনও সমস্যা। আমাদের ফ্লাইট যখন যেটা চালু হচ্ছে, আমাদের হজযাত্রীরা টিকেট নিচ্ছেন, ভিসা নিচ্ছেন, কোনও সমস্যা নেই। মঙ্গলবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, হজযাত্রী নেওয়ার দায়িত্ব সৌদি আরব সরকারের। ভিসা দেওয়ার দায়িত্বও তাদের। তারা যদি হজযাত্রী না নিতে পারে ব্যর্থতা তাদের। তবে আমি এটুকু বলতে পারি আমাদের পক্ষ থেকে এবং সৌদি সরকারের পক্ষ থেকে, সব হজযাত্রী সঠিক সময়ে যাবে, সঠিক সময়ে ভিসা হবে ইনশাআল্লাহ।

এটা কি সৌদি আপনাদেরকে নিশ্চিত করেছে যে ঝামেলা হবে না? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, সৌদির স্বার্থে সৌদি নেবে। লাভ কিন্তু সৌদি সরকারের। তাদের সরকারের বেনিফিট, আমাদের কিন্তু বেনিফিট না। আমাদের সরকারের পক্ষ থেকে অর্থ যাচ্ছে, দ্যাট মিন্স বাংলাদেশ থেকে অর্থ যাচ্ছে। তাই না? লাভটা কার? ওদের। ওদের স্বার্থে ওরা করবে। কীভাবে করবে, না করবে এটা অবশ্যই আমাদের সাথে আলোচনা করেই করবে। তাহলে এটা বলতে পারি যে, তারিখ শেষ হয়ে গেলেও চিন্তার কিছু নেই। সমুদ্রপথে জাহাজে করে হজ করার বিষয়ে আলোচনা করা হচ্ছে জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, সৌদি সরকার বিষয়টি ‘ইনকারেজ’ করছে না। সমুদ্রপথে হজযাত্রী পরিবহন করার একটি আলোচনা ছিল। এটার কোনও আপডেট আছে কিনা এ প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, আলোচনা করছি। কিন্তু আলোচনা করলেও আমাদের চিন্তাধারাটা এমন, ডেডিকেটেড ফ্লাইটে আমরা হজযাত্রী পাঠাচ্ছি। আমরা যখন জাহাজে পাঠাবো তখন তো ডেডিকেটেড ফ্লাইট আর হবে না। কারণ সমুদ্রপথে যারা যাবে, তাদের জন্য সে জায়গায় আবার বাংলাদেশ এবং সৌদি আরব দুই অংশেই ইমিগ্রেশন হয়। সে ইমিগ্রেশন তখন তো একবার গিয়ে চট্টগ্রাম পড়বে, আবার জেদ্দাতেও পড়বে। এগুলোতো আর হবে না। তিনি আরও বলেন, আবার যারা চিন্তা করছে যাবে, এটাতে কিছু সংখ্যক লোক হয়তো ভ্রমণ করার চিন্তাভাবনা করছে। তবে আল্টিমেটলি কতটুকু সাকসেসফুল হতে পারবে, এটা চিন্তাভাবনা করে দেখার পর হয়তো আমাদের একটা সিদ্ধান্ত হতে পারে। এখনও কিছু বলা যাবে না।

Facebook Comments Box