রাজধানীর একটি বারে ডিবির অভিযান

রাজধানীর উত্তরায় কিংফিশার নামে একটি বারে অভিযান পরিচালনা করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাত ১০টা থেকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের অবস্থিত বারটিতে অভিযান চলছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আকরামুল হোসেন। তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা বারটিতে অভিযান পরিচালনা করছি। অভিযান এখনো চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

তবে ডিবি সূত্রে জানা যায়, অভিযানে দেখা গেছে বারটিতে আগত অধিকাংশ ক্রেতার মদ্যপান করার লাইসেন্স নেই। এছাড়া বারটিতে থাকা বিদেশি মদের আমদানির কাগজপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ। অন্যদিকে মদ্যপানের পাশাপাশি বারটিতে অসামাজিক কার্যকলাপ চলত।

Facebook Comments Box