আজ রাত থেকে গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাসের সঞ্চালন ও বিতরণ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণের জন্য আজ রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা ঢাকা ও মানিকগঞ্জের বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানা গেছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সঞ্চালন ও বিতরণ লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৪৮ ঘণ্টা ঢাকার আমিনবাজার, হেমায়েতপুর, সাভার, আশুলিয়া ও মানিকগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া রাজধানীর গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি এলাকায় গ্যাসের সংকট বিরাজ করতে পারে। এসময় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

Facebook Comments Box