জঙ্গি সন্দেহে মসজিদ থেকে আটক ২৩

রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠক চলাকালে জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তেজগাঁও কলেজের মসজিদে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিকেল সোয়া ৪টার দিকে ডিএমপির তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, তেজগাঁও কলেজে গোপন বৈঠক চলাকালে সেখান থেকে ২৩ জনকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ ও যাচাই বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে তাদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box