তারেক রহমানের জন্মবার্ষিকীতে অসহায় ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করলেন মোক্তাদির

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর শ্যামলীতে অসহায়, দুস্থ ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মানবাধিকারবিষয়ক সম্পাদক মোক্তাদির হোসেন তরু। শুক্রবার (২০ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়।
মোক্তাদির হোসেন তরু বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি।
জন্মদিনের আনন্দকে ব্যক্তিগত উদ্‌যাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকদের মতে, সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।
কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মৌলিক চাহিদা পূরণে সহযোগিতা করা সবার সামাজিক দায়িত্ব।
তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, মানুষের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার ধারাবাহিকতা বজায় রাখতে চান তারা।

Facebook Comments Box