চরফ্যাশনে এইচএসসি পরীক্ষার্থীদের করোনা টিকা কর্মসূচি উদ্বোধন

নাদিম হোসেন খান, চরফ্যাশন ভোলা

আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এম পি মহোদয়ের একান্ত প্রচেষ্টায় চরফ্যাসন ও মনপুরার ২০২১ সালের এইচ এস সি পরীক্ষার্থীদের চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে ফাইজারের টিকা কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জয়নাল আবেদীন আখন উপজেলা চেয়ারম্যান চরফ্যাসন,আরো উপস্থিত ছিলেন জনাব নুরুল ইসলাম ভি পি সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ চরফ্যাসন উপজেলা শাখা,জনাব মোর্শেদ,মেয়র চরফ্যাসন পৌরসভা,অধ্যক্ষ মনির আহম্মেদ শুভ্র এবং চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জন কর্মকর্তা ডাঃ শোভন বসাক।

৩ হাজার এইচএসসি পরীক্ষার্থীদের সহজে করোনা ভ্যাকসিনের ব্যবস্থা করে দিলেন দক্ষিণাঞ্চলের শিক্ষা বিস্তারের অগ্রদূত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
সরকারের সিদ্ধান্ত মোতাবেক ২০২১ইং এইচএসসি পরীক্ষার্থীদেরকে ফাইজারের করোনা ভ্যাক্সিন দিতে হবে। এই ভ্যাকসিন দেওয়ার জন্য চরফ্যাসন থেকে প্রায় ১২০ কিলোমিটার ভোলা জেলা সদরে টিকাদান কেন্দ্র।

চরফ্যাসন ও মনপুরার ১৩টি কলেজের ৩ হাজার হাজার এইচএসসি পরীক্ষার্থীদের প্রায় ১২০ কিলোমিটার দূরে গিয়ে ভ্যাক্সিন গ্রহনে অর্থ কষ্ট সহ সময় সাশ্রয়ের জন্য চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কেন্দ্রের ব্যবস্থা করেন এবং
ভোলা সদর থেকে এই ভ্যাক্সিন আনার জন্য নিজস্ব অর্থায়নে এসি গাড়ী এবং স্বাস্থ্য কমপ্লেক্সে একটি কক্ষে শীতাতপ নিয়ন্ত্রিত করনের ব্যবস্থা করে দিলেন তিনি।

সবারবাংলা/এসআই

Facebook Comments Box