চরফ্যাশন প্রতিনিধি
বাংলাদেশের অন্যতম আধুনিক উপজেলা চরফ্যাসনে একের পর এক সংযোজন হচ্ছে বিস্ময়কর উন্নয়ন। সোমবার পরিকল্পনা মন্ত্রী জনাব এম.এ মান্নান এমপি “চরফ্যাসন শেখ রাসেল স্টেডিয়াম” উন্নয়ন ও আধুনিকায়নের জন্য ১৭ কোটি ১২ লক্ষ টাকার অনুমোদনের জিও স্থানীয় সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মহোদয়ের কাছে হস্তান্তর করেন।
চরফ্যাসনের উন্নয়নে এটি আরেকটি মাইলফলক এবং উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণে এটি এ যাবৎ কালের সর্বোচ্চ বরাদ্দ।
সবারবাংলা/এসআই
Facebook Comments Box















