মাদানী এভিনিউতে বিওয়াইডি -এর নতুন শোরুম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকল (NEV) নির্মাতা বিওয়াইডি আজ ঢাকার মাদানী এভিনিউ (১০০ ফিট, ভাটারা)-এ তাদের নতুন শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। বাংলাদেশে বিওয়াইডি -এর একমাত্র পরিবেশক সিজি রানার বিডি লিমিটেড-এর সম্মানিত ডিলার পার্টনার অটো ফিক্স লিমিটেড – এর মাধ্যমে এই শোরুমটি পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য জনাব শিমুল বিশ্বাস এবং সিজি রানার বাংলাদেশ-এর চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান, বিওয়াইডি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার চার্লস রেন, অটো ফিক্স লিমিটেড -এর চেয়ারম্যান, জনাব লুৎফর রহমান, এবং ম্যানেজিং ডিরেক্ট,জনাব রাজ্ ঘোষ উদ্বোধনী বক্তব্যে জনাব হাফিজুর রহমান খান বলেন: “মাদানী এভিনিউতে এই শোরুম চালু করা ঢাকার প্রাণকেন্দ্রে পরিবেশবান্ধব ও বিশ্বমানের অটোমোবাইল প্রযুক্তি পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ২০৩০ সালের মধ্যে দেশে ৩০% বৈদ্যুতিক যানবাহন নিশ্চিত করার যে লক্ষ্য সরকার নির্ধারণ করেছে, সিজি রানার বিডি সেই লক্ষ্য অর্জনে অগ্রণী ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অটো ফিক্স লিমিটেড -এর চেয়ারম্যান জনাব লুৎফর রহমান। তিনি জানান, শোরুমটি গ্রাহকদের জন্য আধুনিক ও পেশাদার সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুত করা হয়েছে। এখানে ইলেকট্রিক ভেহিকল (EV) এবং সুপার প্লাগ-ইন হাইব্রিড (PHEV) প্রযুক্তির যানবাহনের বিক্রয় ও বিক্রয়োত্তর সেবা প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিওয়াইডি বাংলাদেশ-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অতিথিরা BYD-এর ফ্ল্যাগশিপ মডেল BYD Seal, দেশের প্রথম সুপার প্লাগ-ইন হাইব্রিড BYD Sealion 6 এবং BYD Atto 3 পরিদর্শন করেন।

বিওয়াইডি বাংলাদেশ সম্পর্কে:
বিওয়াইডি বিশ্বের শীর্ষ নিউ এনার্জি ভেহিকল প্রদানকারী প্রতিষ্ঠান, যা তাদের পেটেন্টকৃত ব্লেড ব্যাটারি প্রযুক্তির জন্য সুপরিচিত। বাংলাদেশে সিজি রানার বিডি লিমিটেড -এর মাধ্যমে বিওয়াইডি চার্জিং অবকাঠামো ও সার্ভিস নেটওয়ার্ক সম্প্রসারণে কাজ করছে

Facebook Comments Box