নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিলেন ডা. সেলিনা হায়াৎ আইভী।
বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র আইভীকে শপথ বাক্য পাঠ করান। গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধানমন্ত্রী শপথ পাঠ করান।
মেয়র আইভীসহ নাসিকের নবনির্বাচিত কাউন্সিলররা রাজধানীর আব্দুল গনি রোডের ওসমানী স্মৃতি মিলনায়তনে বসে শপথ নেন। মেয়র আইভীর শপথের পর নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। আর এ শপথ গ্রহণের মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব গ্রহণ করার রেকর্ড গড়লেন ডা. আইভী।
গত ১৬ জানুয়ারি রাজধানীর পাশের নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সেলিনা হায়াৎ আইভী প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৈমুর আলম খন্দকারকে পরাজিত করে তৃতীয়বারের মতো সিটি মেয়র নির্বাচিত হন।
সবারবাংলা/এসআই















