সাংবাদিক জাহিদুল ইসলামের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ

নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম-বাংলাদেশের (ইউডিজেএফবি) স্থায়ী সদস্য এবং ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার স্টাফ রিপোর্টার মো. জাহিদুল ইসলামের ওপর আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মিরা পৈচাশিক ও বর্বরোচিত হামলা চালিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংগঠনের সভাপতি জনাব মতিন আব্দুল¬াহ এবং সাধারণ সম্পাদক জনাব ফয়সাল খান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, সাংবাদিক মো. জাহিদুল ইসলাম ৪ আগস্ট ২০২৪, রবিবার দুপুর ১২ টার দিকে পেশাগত কাজে ধানমন্ডি ২৭ নম্বরে যান। সেখানে উপস্থিত হয়ে তিনি দেখতে পান একজন সাংবাদিককে আওয়ামীলীগ ও তাদের অঙ্গসংগঠনের মিছিলে থাকা লোকেরা বেধড়ক মারধর করছে। তিনি তাকে বাঁচাতে ছুটে যান এবং একজন সাংবাদিককে না মারতে হামলাকারীদের অনুরোধ করেন। সাংবাদিকরা তো পেশাগত কাজের জন্য এখানে এসেছে। এ কথায় তারা উত্তেজিত হয়ে ওই সাংবাদিককে ছেড়ে দিয়ে সাংবাদিক জাহিদুল ইসলামের ওপর বেধড়কভাবে কিল, ঘুষি ও লাথি মারা শুরু করেন; সঙ্গে অশ¬ীল গালিগালাজও করেন। তিনি অনেক কষ্টে তাদের হাত থেকে ছুটে দৌড়ে ঘটনাস্থান ত্যাগ করার চেষ্টা করেন; এ অবস্থায় তারা আবার তাকে ধাওয়া করেন এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ বসিয়ে দেয়। উপস্থিত কয়েকজন সাংবাদিক এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তাকে উদ্ধার করার সময় ওই সাংবাদিকদের ওপরও আওয়ামীলীগের সন্ত্রাসীরা বর্বরোচিতভাবে হামলা চালায়। আহত সাংবাদিক মো. জাহিদুল ইসলামের মাথায় ৫টি সেলাই লেগেছে।

নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম-বাংলাদেশের নেতৃবৃন্দ সাংবাদিক মো. জাহিদুল ইসলামের ওপর অনাকাঙ্খিত, বর্বরোচিত হামলার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। পাশাপাশি আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সাংবাদিকদের পেশাগত কাজে হামলা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন। একইসঙ্গে সাংবাদিক মো. জাহিদুল ইসলামের ওপর হামলায় জড়িতদের চিহ্নিত করে দল থেকে বহিস্কার এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্বপালনের পরিবেশ নিশ্চিত করারও দাবি জানান।

Facebook Comments Box