অবৈধ রিক্সার বিরুদ্ধে দক্ষিণ সিটির অভিযান

অবৈধ রিক্সা ও ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এরই ধারাবাহিকতায় সোমবার সদরঘাট বেড়ীবাধ সংলগ্ন বাগানবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্যাটারী-চালিত সাতটি অবৈধ রিক্সা জব্দ করে ডাম্পিং করা হয়। চকবাজার সার্কেল এর সহকারী পুলিশ কমিশনার ইলিয়াস হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, অবৈধ রিক্সা ও ব্যাটারি চালিত রিক্সা পুরোপুরি নিমূল না হওয়া পর্যন্ত এর বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।

সবারবাংলা/এসআই

Facebook Comments Box