জ্বালানি সংকটকে পুঁজি করে একটি দল দেশবাসীকে বিভ্রান্ত করছে

দেশের চলমান জ্বালানি সংকটে ভুক্তভোগী ব্যক্তিদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় জ্বালানি সংকটকে পুঁজি করে একটি দল দেশবাসীকে বিভ্রান্ত করছে বলেও জানান তিনি।

শনিবার বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচার ও অন্তর্বর্তী আমলের সমস্যা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে কিছু দল। বিএনপি রাজপথে ছিল। গুপ্ত অবস্থায় কিছু করেনি। গুপ্তরাই ফ্যাসিস্টদের আশ্রয় দিচ্ছে কি না, সেটাই এখন প্রশ্ন।

যেকোনো অরাজকতা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Facebook Comments Box