আগুনের সূত্রপাত বের করার আপ্রাণ চেষ্টা চলছে

রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুনের শুরু।
এরপরই ঘটনাস্থলে হাজির হয় ফায়ার সার্ভিস। তবে প্রায় সাড়ে ৫ ঘণ্টা পার হলেও আগুনের সূত্রপাত কোত্থেকে সেটি জানা যায়নি।

এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন সব বাহিনীর সদস্যরা। এরই মধ্যে সেখানে কাজ শুরু করেছে বিমানবাহিনীর হেলিকপ্টার। সকাল ৯টার পর থেকে বাহিনীর হেলিকপ্টার দিয়ে পানি ছুড়তে দেখা গেছে।

এদিকে মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে লাগা আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে ঢাকা ও আশপাশের ফায়ার সার্ভিসের সব ইউনিট। এরই মধ্যে অন্তত ৫০টি ইউনিট সেখানে কাজ করছে। তাদের সহায়তায় একে একে ঘটনাস্থলে আসেন সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন বিজিবি ও র‌্যাবের সদস্যরা।

সরেজমিনে দেখা গেছে, এরই মধ্যে আশপাশের ভবন থেকে মালামাল অন্যত্র সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। ঘুমের মধ্যে আগুনের খবর পেয়ে ব্যবসায়ী ও তাদের স্বজনরা এসে নিজ কাঁধে করে বড় বস্তা ও ব্যাগে মালামাল সরিয়ে নিচ্ছেন। কেউ কেউ ভ্যান ও রিকশা ব্যবহার করেও মালামাল সরিয়ে নিচ্ছেন।

বঙ্গবাজারে মার্কেটে লাগা আশপাশের ৪টি ভবনে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এনেক্সকো ভবনে আগুন ধরে যায়।

ফায়ার সার্ভিসের সদস্যরা বঙ্গবাজারের মার্কেটের আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি এনেক্সকো মার্কেটের আগুনও নিয়ন্ত্রণে কাজ করছেন।

Facebook Comments Box