রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে সেখানে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
তিনি বলেন, খবর পেয়ে ধাপে ধাপে আমাদের ১১টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া কেউ হতাহত হয়েছে এমন কোনো সংবাদও আমাদের কাছে এখনো আসেনি।
Facebook Comments Box
















