প্রাণঘাতী করোনা ভাইরাসে একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষ শনাক্ত হওয়ার নতুন রেকর্ড হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় সারা বিশ্বে ২৬ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এর আগে একদিনে এতো মানুষ আক্রান্ত হয়নি।
বুধবারও করোনা শনাক্তের রেকর্ড হয়েছিল। ওইদিন ২২ লাখ ৯৪ হাজার ৩৯ জনের করোনা শনাক্ত হয়। একদিন পরেই সেই রেকর্ডটি ভেঙে গেল।
বৃহস্পতিবার প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬ লাখ ১৮ হাজার ১৩০ জন। ওই দিন বিশ্বব্যাপী মারা গেছেন ৮ হাজার ১৬৮ জন মানুষ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩০ কোটি ১৪ লাখ ৯১ হাজার ২১৪ জনের। মারা গেছেন ৫৪ লাখ ৯২ হাজার ৭২৭ জন।
বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রের মানুষ। দেশটিতে ৫ কোটি ৬৮ লাখ ৪৩ হাজার ৩২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এই তালিকার দ্বিতীয়স্থানে আছে ভারত। এখন পর্যন্ত ভারতে ৩ কোটি ৫১ লাখ ৯ হাজার ২৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তৃতীয়স্থানে আছে যুক্তরাজ্য। ইউরোপের এ দেশটিতে ১ কোটি ৩৮ লাখ ৩৫ হাজার ৩৩৮ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
সবারবাংলা/এসআই
















