কারা মহাপরিদর্শককে সরিয়ে দিলো সরকার

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সরিয়ে দিয়েছে সরকার। তাকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) বিএ-৪৯৫৪ ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে বদলিপূর্বক বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাবর্তন করা হয়েছে। একই সঙ্গে তাকে তার চাকরি সংশ্লিষ্ট বিভাগ বাংলাদেশ সেনাবাহিনীতে ন্যস্ত করা হয়েছে।

২০২৪ সালের ১১ আগস্ট কারা মহাপরিদর্শক হিসেবে মোতাহের হোসেন নিয়োগ করে তৎকালীন অন্তর্বর্তী সরকার।

Facebook Comments Box