ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষ প্রতিষ্ঠান চর মাদ্রাজ ফাজিল ডিগ্রী মাদ্রাসায় শিক্ষার মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সেকসন অফিস জনাব মোঃ ওজিউল্যাহ আরিফ তালুকদার। রবিবার দুপুরে মাদ্রাসার হলরুমে এই সভার আয়োজন করে মাদ্রাসার অধ্যক্ষ।
সভায় করোনা পরবর্তী শিক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে করনীয় সম্পর্কে আলোচনা করা হয়। অত্র মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাওঃ মোঃ নিজাম উদ্দিন হুমায়ুন সরমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক কুচিয়ামোড়া ফাযিল মাদরাসার অধ্যাপক জনাব আলহাজ্ব মোঃ কামরুজ্জামান। সভায় বিভিন্ন মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানগন উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
















