চরফ্যাশন উপজেলা সমিতি ঢাকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাদিম হোসেন খাঁন, চরফ্যাশন ভোলা

চরফ্যাসন উপজেলা সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা ৪ সংসদীয় আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন। দীর্ঘ দিন পর ঢাকায় বসবাসরত চরফ্যাসন উপজেলার গন্যমান্য ব্যাক্তিবর্গকে একসাথে বড় আয়োজনে ইফফতার অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায়। বন্ধু বান্ধব সহ পরিচিত সকলে কুশল বিনিময় ও একে অন্যকে কাছে পেয়ে উচ্ছসিত হন। ইফতার অনুষ্ঠান হলেও টিএসসি চত্তর অনেকটা মিলন মেলায় রুপ নেয়। একে অন্যের সাথে কুশল বিনিময় গল্প আড্ডায় মেতে উঠেন।

সমিতির সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুয়েট ভিসি অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী, সাবেক পৌর মেয়র আব্দুস সালাম হাওলাদার, সাবেক অধ্যক্ষ ডিএম ফারুক, টিবি হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক জালাল আহমেদ,মুক্তিযোদ্ধা কেফায়েত উল্লাহ নজিব প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি নুরুল ইসলাম নয়ন এমপি বলেন, চরফ্যাসন উপজেলাকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রয়োজন। যার যার অবস্থান থেকে উপজেলার উন্নয়নে কাজ করার মাধ্যমে একটি আদর্শিক উপজেলায় রুপ লাভ করতে পারে। তিনি সকলের সহযোগিতা কামনা করে অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানোর জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বাদল সমিতির গৃহীত বিভিন্ন কর্মসূচী তুলে ধরেন। ইফতার অনুষ্ঠান আয়োজনের আহবায়ক মোঃ তৈয়বুর রহমান,ও সদস্য সচিব, এডভোকেট, মোঃ মনিরুল ইসলাম মিয়া ও নাদিম খাঁন, এডভোকেট শামিম আগত অতিথিদের ধন্যবাদ জানান। উপস্থিত অতিথিবৃন্দ সুন্দর আয়োজনের জন্য সমিতির সকলকে ধন্যবাদ জানান। এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন ও কল্যাণমুখী কর্যক্রম আয়োজনের আশাবাদ ব্যাক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মহিউদ্দিন ফারুক, হেলাল উদ্দিন টিপু,মাকসুদ মালতিয়া, পার্থ প্রতিম সারথী, সুপ্রিম কোর্টের আইনজীবী এড. পারভেজ হোসেন, এড. সিদ্দিক উল্লাহ মিয়া, কবি আনজামুল আলম মনির, ব্যারিষ্টার নূরে সিদ্দিকি নান্নু,সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যাক্তিবর্গ । অনুষ্ঠান শেষে দেশ ও জাতীর কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সামসুদ্দিন নির্ঝর।

Facebook Comments Box