ওমরপুর ইউনিয়ন বাসির ঈদ আনন্দ মেলা ২০২৬ অনুষ্ঠিত

নাদিম হোসেন খাঁন, (ভোলা) চরফ্যাশন

চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের ৫৯ নং ওমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আনন্দ মেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২২ মার্চ বেলা ২ টা থেকে সন্ধা ৬ টায় ওমরপুর ৫ নং ওয়ার্ডের আব্দুল আলিম চেয়ারম্যান এর বাড়ির দরজায় ৫৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার শাহানাজ পারভিন সুমির আয়োজনে আনন্দ মেলা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমরপুর ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো সালাউদ্দিন হাওলাদার,ওমরপুর ইউনিয়ন জিয়া পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো সাইফুল ইসলাম, ইউনিয়ন ছাত্র দলের সাবেক সহ সভাপতি মো আকবর হোসেন, জিয়া পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক মো কাশেম, যুবদলের নেতা যুবায়ের ভূইয়া সহ স্থানীয় জন সাধারণ।

অনুষ্ঠিত খেলা চোখ বেধে হাস ধরা, তৈলাক্ত কালাগাছে ওঠা, বালতিতে বল নিক্ষেপ, রশি বেয়ে পুকুর পার হওয়া, কালি পায়ে পুকুর পার হওয়া, শক্তিতে বলিয়ান হয়ে খাবার গ্রহন উপস্থিত দর্শকদের আনন্দ দেয়।

আনন্দগন এমন খেলায় অংশ গ্রহণ করতে সমগ্র ইউনিয়ন থেকে বিভিন্ন বয়সী নারি পুরুষ, সহ বিভিন্ন শ্রনী পেশার মানুষ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি নাজিমউদ্দীন।

Facebook Comments Box