ভোলা প্রতিনিধি:
ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করে নিজের অজান্তে এনসিপির (জাতীয় নাগরিক পার্টি উপজেলা কমিটিতে সিনিয়র যুগ্ন আহবায়ক হিসেবে অন্তর্ভুক্ত করার প্রতিবাদ জানিয়েছেন উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা শফি উল্লাহ জগলু।তিনি এ ঘটনায় তীব্র নিন্দা জানানোর পাশাপাশি নিজের সামাজিক মর্যাদা রক্ষা ও নিরাপত্তার স্বার্থে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ওই কর্মকর্তা।
থানায় জিডি ও সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সফিউল্লাহ জগলু বলেন, আমি উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা (প্রাণী স্বাস্থ্য) হিসেবে লালমোহন উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্মরত রয়েছেন এবং বর্তমানে ডেপুটেশনে চরফ্যাশন উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে দায়িত্ব পালন করছি।
তিনি বলেন, ১০ অক্টোবর সোশ্যাল মিডিয়ার মাধ্যম ও বিভিন্ন পত্রিকায় তিনি দেখতে পাই ভোলা জেলার চরফ্যাশন উপজেলা এনসিপির যুগ্ন আহবায়ক করে। ভোলা জেলা সভাপতি / আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত চিঠিতে তাকে চরফ্যাশন উপজেলা এনসিপির ‘সিনিয়র যুগ্ম আহ্বায়ক’ করা হয়েছে।
বিষয়টি জানার পরপরই সরকারি চাকরিজীবী মো. সফিউল্লাহ জগলু ভোলা জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। তখন জিয়াউর রহমান ভুলবশত তার নাম কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি স্বীকার করেন।ঔইদিনই সংশোধিত কমিটি দিয়ে আবু বাছেদ সিকদারকে উক্ত পদে স্থলাভিষিক্ত করা হয়।
ভুক্তভোগী কর্মকর্তা মো. সফিউল্লাহ জগলু জানান, সরকারি বিধি-বিধান অনুযায়ী সরকারি চাকরিজীবীদের কোনো প্রকার রাজনৈতিক পদ-পদবী লাভ বা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হওয়ার সুযোগ নেই। কিন্তু তার অজান্তে এবং সম্মতি ছাড়া উক্ত কমিটিতে নাম দিয়ে সোশ্যাল মিডিয়া, অনলাইন পোর্টাল ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করায় তিনি চরম সামাজিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন।
এ বিষয়ে তিনি আরও বলেন, “আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। ভুলবশত আমার নাম কমিটিতে অন্তর্ভুক্ত করে যে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে, আমি সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মিদের মাধ্যমে এই ঘটনায় তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
পরবর্তীতে নিজের অবস্থান পরিষ্কার করতে এবং আইনি নিরাপত্তার স্বার্থে ১২ অক্টোবর ২০২৬ তারিখে তিনি চরফ্যাশন থানায় হাজির হয়ে একটি সাধারণ ডায়েরি করেন (ডায়েরী নং: ৪৯২)। এ বিষয়ে চরফ্যাশন থানার সংশ্লিষ্ট কর্মকর্তা সাধারণ ডায়েরি গ্রহণ করে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিচ্ছেন বলে জানা গেছে। তিনি সংবাদ সম্মেলনে দাবি করেন যারা আমাকে বিতর্কিত ও সম্মানহানি করতে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নিবেন।
















