মুসল্লীকে মসজিদে না আসার হুমকি সভাপতির

ভোলা প্রতিনিধি :

ভোলার চরফ্যাসনের জিন্নাগড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বায়তুল আহাদ জামে মসজিদের কামরুল ইসলাম নামের মুসল্লীকে মসজিদের নামাজ আদায় করতে না আসার হুমকির ও মসজিদ থেকে বহিষ্কারের ঘোষণা দিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ওই মসজিদের সভাপতি সেলিম ফরাজীসহ নুরুল হক দরবেশ ও ইউসুফ ফরাজিসহ তিনজনের বিরুদ্ধে। এনিয়ে এক অডিওবার্তা সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দা ও ধিক্কার জানান হাজার হাজার মুসলিম জনতা।

গোপনে ধারণ করা একটি অডিও রেকর্ডে শোনা যায়, মসজিদের সভাপতি সেলিম ফরাজি দায়েমি মুসল্লি সাইফুল ইসলাম কামরুলকে মসজিদের ভেতরে অকথ্য ভাষায় গালমন্দ করছেন। পরে ওই মুসল্লিকে মসজিদ থেকে বহিষ্কারের ঘোষণা দিয়ে হত্যার হুমকি দেন এবং তাকে বাজারে যাওয়া বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন।

ভুক্তভোগীর কামরুল ইসলাম সাইফুল জানান, তার দুই ভাইয়ের জমি বিরোধকে কেন্দ্র করে দুই দিন আগে মসজিদের সভাপতিসহ কয়েকজন ব্যক্তি তার বিরুদ্ধে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত’ অভিযোগ তুলে মানববন্ধন করেন। তাদের অভিযোগকে চ্যালেঞ্জ করে প্রকৃত ঘটনা তুলে ধরে তাদের পক্ষে একটি ভিডিও নিউজ প্রকাশ করা হয়। ওই নিউজকে কেন্দ্র করে মসজিদের সভাপতি তার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বর্তমানে তিনি তার অব্যহত হুমকিধামকিতে ন্যায় বিচার নিয়ে অজানা আসংকায় রয়েছেন।

তিনি আরো অভিযোগ করে জানান, জমি বিরোধকে পুঁজি করে মসজিদের সভাপতি আমাকে নামাজ আদায়ের জন্য মসজিদের যাওয়া বন্ধ করে দিয়েছেন। পাশাপাশি তার প্রতিনিয়িত হত্যার হুমকিতে আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছি। আমি অভিযুক্তককে আইনের আওয়াতায় আনার জন্য দাবী জানাচ্ছি।
মসজিদের সভাপতি জানান, আমার সাথে তার কোন বিরোধ নাই। তার ভাই নাসিরের সাথে তার জমি নিয়ে বিরোধ। ওই বিরোধ সমজিদ কমিটির সদস্যরা সমমাঝতা করতে চাইলে তিনি রাজি হননি। তাই সকল মুসুল্লীরা তাকে মসজিদ থেকে বিতারিত করেছেন। এমি একা নই।

Facebook Comments Box