কসবা প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরীর প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার বলেছেন,মাদক মুক্ত,সন্ত্রাস মুক্ত সমৃদ্ধ ও নিরাপদ জনপদের জন্য কুরআনের শাসনের বিকল্প নেই।কুরআনের হাফেজরা সমাজের শ্রেষ্ঠ সন্তান।তাদেরকে দেশ গড়ার কাজে লাগাতে হবে।জামায়াতের হাতে দায়িত্ব আসলে এ সকল শ্রেষ্ঠ সন্তানদের নেতৃত্বে ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করা হবে ইনশাআল্লাহ। তিনি আজ ৭নভেম্বর কসবা উপজেলা মূলগ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ৩০জন হাফেজে কুরআন ও তাদের পিতাদের সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ময়দাগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মাওলানা জয়নাল আবেদিনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা ইমরান হোসাইনের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী কাজী ইয়াকুব আলী, বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মাহবুব হাদী, মূলগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু হানিফ,কসবা উপজেলা শিবিরের সাবেক সভাপতি আমীর হোসাইন,মূলগ্রাম ইউনিয়ন সেক্রেটারি ডা.আব্দুল মোমেন,১নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী জালাল উদ্দীন,বিল্লাল হোসেন,রমজান মাষ্টার ও সংবর্ধিত হাফেজ এরশাদুল ইসলাম ও ডা.আব্দুল হান্নান প্রমুখ।
আতাউর রহমান সরকার বলেন,ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।সাম্প্রতিক সময়ে ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিকল্পিত প্রোপাগাণ্ডা যার বড় প্রমাণ। এ ষড়যন্ত্রের সাথে ক্ষমতাসীন সরকারের কিছু কর্তাব্যক্তি জড়িত। আমরা অবিলম্বে মসজিদ-মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধের আহবান জানাই। সংবর্ধিত ছাত্রদেরকে ক্রেস্ট,বাবাদেরকে উপহার দেয়া হয়।
















