র্যটক আকর্ষণে ‘ভালোবাসার চরফ্যাশন’সেলফি পয়েন্ট

আবু সিদ্দিক,ভোলা প্রতিনিধি:

ভোলার চরফ্যাশনে পর্যটক ও দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন আলোকসজ্জিত আই লাভ সাইন ‘ভালোবাসার চরফ্যাশন’ সেলপি পয়েন্ট চালু হয়েছে।। আধুনিক নকশা, ঝলমলে এলইডি লাইট এবং হৃদয়াকৃতির লাল প্রতীক দিয়ে সাজানো এ স্থাপনাটি সহজেই পর্যটকদের নজর কেড়েছে। পর্যটন ও দর্শনীয় স্থানে এমন স্থাপনা ‘সেলফি পয়েন্ট’ বা ‘আই লাভ সাইন’গতকাল ৩০ অক্টোবর উম্মুক্ত করে দেয়ার পরে বেতুয়া প্রশান্তি পার্ক এলাকায় নতুন লেটার সাইনেজ দেখার জন্য উপচে পড়া ভীর ।
রাতে আলোকসজ্জায় স্থাপনাটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে। এর সামনে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দা, পর্যটক ও দর্শনার্থীরা ছবি তুলে স্মৃতি ধরে রাখছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশের মাধ্যমে ভালবাসার চরফ্যাশন এর পরিচিতি ছড়িয়ে দিতেও একঝাঁক কন্টেন্ট ক্রিয়েটিভদের সরব উপস্থিতি।
পর্যটন এলাকায় এ ধরনের নান্দনিক স্থাপনা শুধু দর্শনার্থীদের ছবি তোলার সুযোগই তৈরি করে না, বরং চরফ্যাশনের প্রাকৃতিক সৌন্দর্য ও বর্ণিল পরিচিতি তুলে ধরতেও সহায়ক হয়।
পর্যটনে অপার সম্ভাবনাময় চরফ্যাশনে এ ধরনের সেলপি পয়েন্ট, লেটার সাইনেজ নান্দনিক আয়োজন বেতুয়া প্রশান্তি পার্কে দর্শনার্থীদের জন্য নতুন আকর্ষণ হিসেবে বিবেচিত হতে পারে।

নান্দনিক এই ‘ভালবাসার চরফ্যাশন’ আই লাভ সাইন সেলফি পয়েন্টের উদ্যোক্তা ভোলা -৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। আই লাভ সাইন লেটার সাইনেজ সার্বিক পরিকল্পনায় চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমান আফরোজ।

Facebook Comments Box