প্রথম প্লেব্যাকেই আলোচনায় উদীয়মান কন্ঠশিল্পী মেহেদী সরকার

বিনোদন রিপোর্টঃ

চলতি সপ্তাহে দেশের বেশ কয়েকটি সিনেমা হলে চলছে চমৎকার গল্পের শ্যামল মাওলা ও আজিজুন মিম অভিনীত চলচ্চিত্র চিরকুট, উক্ত সিনেমার উল্লেখযোগ্য একটি গান ‘রঙ্গিলা আসমান’। সেই গানটি গেয়েছেন উদীয়মান কন্ঠশিল্পী মেহেদী সরকার ও রাকিবা ঐশী।

প্রকাশের পর থেকেই মেহেদি সরকারের এই গানটি বেশ আলোচনায় রয়েছে শ্রোতামহল সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুনতসির আকিবের পরিচালনায় উক্ত চলচ্চিত্রের গানটি লিখেছেন কিঙ্কর আহসান,এবং সুর ও সংগীত পরিচালনায় ছিলেন মেহেদী সরকার নিজেই। কোরাস দিয়েছেন নাহিয়া কলি, এলিন উল্কা, হাবিবুর রহমান, রিয়াজ উদ্দিন শাহেদ ও তূর্য নন্দী।

মিউজিক প্রোগ্রামিং এ ছিলেন কৌশিক আহমেদ অন্তর এবং সাউন্ড ডিজাইনে ছিলেন জেএইচ মুন্না। গানটিতে চমৎকার বাঁশি বাজিয়েছেন জুয়েল চন্দ্র সাহা এবং দোতারা বাজিয়েছেন মেহেদী সরকার।

জানতে চাইলে মেহেদী সরকার বলেন, আমার ছোট বেলা থেকেই স্বপ্ন ছিল কণ্ঠশিল্পী হবো,সেই স্বপ্ন পথে প্রতিনিয়ত হাঁটছি। তবে আমার এই পথচলায় সব সময়ই পাশে ছিল আমার পরিবার। এই প্রথম সিনেমায় গান করলাম যা আমার কাছে অত্যান্ত আনন্দের। আজ আমার মা বেঁচে থাকলে হয়তো অনেক খুশি হতেন।

তিনি আরও বলেন,আমার এই সঙ্গীতের পথচলা এতটা সহজ ছিল না,আমার পেছনে ছিলেন আমার বেশ কয়েকজন সংগীত গুরু,তাদের অনুপ্রেরণা ও ভালোবাসায় আমি কৃতজ্ঞ। বিশেষ করে আমার প্রথম সংগীতের হাতেখড়ি কনক রায় গুরুজী এবং ওস্তাদ আলী এফএম রেজয়ান,তমাল কান্তি লাহিড়ি এবং আমার প্রিয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষকবৃন্দের প্রতি আমি অকৃত্তিম কৃতজ্ঞতা প্রকাশ করছি । সবার ভালোবাসা ও দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই।
উল্লেখ্য মেহেদী সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে স্নাতক ডিগ্রী অর্জন শেষে বর্তমানে সংগীতে স্নাতকোত্তর এ পড়ছেন,এছাড়া তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হিসেবে নিয়মিত গান করছেন। পাশাপাশি নিজের স্টুডিওতে গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন

Facebook Comments Box