শ্রোতাদের ভালোবাসায় সংগীতে এতদূর আসতে পেরেছি

বিনোদন রিপোর্টঃ

অনেক প্রতিকূলতার মধ্যেও গান করে যাওয়ার চেষ্টা করেছি এবং শ্রোতাদের ভালোবাসা আমাকে সামনে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে।ভবিষ্যতে আরও ভালো কিছু গান উপহার দিতে চাই।

কথাগুলো সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী ইশরাত জাহান তিশার। যিনি ইতিমধ্যে তার মৌলিক গানের মাধ্যমে মিডিয়া অঙ্গনে বেশ সাড়া ফেলেছেন।

সংগীতাঙ্গনে তিনি ইশরাত জাহান তিশা নামে জনপ্রিয়তা পেলেও তার পুরো নাম
মোছাঃ ইশরাত জাহান (Mst Ishrat Jahan)।

ইশরাত জাহান তিশার জন্ম গাইবান্ধা জেলায়। ছোটবেলা থেকেই গানের প্রতি তাঁর আগ্রহ ছিল। স্কুল-কলেজের বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার মাধ্যমে তাঁর সংগীতচর্চা শুরু হয়।

২০১৮ সালে তিনি নিজের জন্য প্রথম গিটার কেনেন এবং গিটারের সঙ্গে গান চর্চা শুরু করেন। পরবর্তীতে সংগীত শেখার উদ্দেশ্যে ঢাকায় চলে আসেন।

পেশাগতভাবে সংগীতাঙ্গনে তাঁর যাত্রা শুরু হয় ২০২০ সালে। তাঁর প্রথম প্রকাশিত গান “যারে পাখি উড়া যা (Jare Pakhi Uira Ja)”। এরপর “ভালোবেসে তোকে আমি” গানটিও প্রকাশিত হয়। বর্তমানে ইউটিউবে গানটি ৩৪ মিলিয়ন ভিউজ অতিক্রম করেছে।

২২ বছর বয়সে সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন ইশরাত জাহান তিশা। সংগীতের প্রতি ছোটবেলা থেকেই তাঁর আগ্রহ থাকলেও ২২ বছর বয়সেই তিনি পেশাগতভাবে শিল্পী হিসেবে যাত্রা শুরু করেন। তাঁর প্রথমদিকের উল্লেখযোগ্য গান “যারে পাখি উড়ে যা”, যা পরবর্তীতে তাঁর পরিচিতি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিশার সংগীত ক্যারিয়ারে ‘যারে পাখি উড়ে যা’ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। গানটির Female Version প্রকাশের পর এটি অনলাইনে ব্যাপক দর্শক-শ্রোতা পায়। পরবর্তীতে গানটি বিভিন্ন প্ল্যাটফর্মে তাঁর পরিচিতির অন্যতম প্রধান কারণ হয়ে ওঠে।

এরপর ‘আমার পাখি আমার নাই’ গানটিও তাঁর ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গানটির কথা লিখেছিলেন ইশরাত জাহান তার স্বামী হাসানুজ্জামান।

তাঁর উল্লেখযোগ্য ও আলোচিত কাজগুলোর মধ্যে রয়েছে—Jare Pakhi Uira Ja,Tor Apon Thikana,Poran Pakhi Baindha Basa,Boka Pakhi 2,
Vangla Premer Kosom,Betha Jodi Lagto Dehe,Badhli Pakhi Onno Dale Ghor,Keno Asha Je Dila (Female Version),Valobasha Sorbonasher Karon,Koira Jash Dafon,Furiye Jacche Jiboner Maya,Valobashar Brishti,Ekta Premer Golpo,
Amar Dukkhe Kande Akash সহ আরো অনেক মৌলিক গান।

তিশার বেশ কিছু নতুন গান ও প্রজেক্ট নিয়ে কাজ চলমান রয়েছে বলে জানা গেছে । তবে প্রতিবেদককে নির্দিষ্টভাবে অপ্রকাশিত গানের নাম বা সংখ্যা প্রকাশ করতে চাননি তিশা। কারণ , শ্রোতাদের জন্য সারপ্রাইজ হিসেবে রাখতে চান তিনি এমনটাই জানিয়েছে এই জনপ্রিয় কণ্ঠশিল্পী।

তিশা বিভিন্ন শিল্পী ও সংগীত সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কাজ করেছেন। বিশেষভাবে Atif Ahmed Niloy-এর সঙ্গে তাঁর কাজ উল্লেখযোগ্য। “Betha Jodi Lagto Dehe” গানটি Atif Ahmed Niloy-কে tribute হিসেবে প্রকাশিত হয়েছে; গানটির কথা ও সুর Atif Ahmed Niloy-এর এবং সংগীতায়োজন করেছেন Anim Khan।

এ পর্যন্ত ৩০টিরও বেশি মৌলিক গান করেছেন ইশরাত জাহান তিশা। এর মধ্যে ১৫টির বেশি গান ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। বাকি গানগুলোও প্রকাশের অপেক্ষায় রয়েছে এবং খুব শিগগিরই পর্যায়ক্রমে শ্রোতাদের সামনে আসবে।

তবে নতুন গানগুলো নিয়ে তিনি বেশ আশাবাদী এবং ভবিষ্যতে আরও ভালো কিছু গান উপহার দেওয়ার প্রত্যাশা ও রয়েছে তার।

জানতে চাইলে ইশরাত জাহান তিশা আরো বলেন, ছোটবেলা থেকেই গান আমার ভালোবাসা। গানকে আমি শুধু পেশা হিসেবে দেখি না, বরং নিজের অনুভূতি প্রকাশের একটি মাধ্যম হিসেবে দেখি।

তিনি বলেন,আমার গান যারা শুনছেন, ভালোবাসছেন এবং পাশে আছেন—তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আরও সুন্দর গান নিয়ে আপনাদের সবার সামনে আসতে পারি।

Facebook Comments Box