জাতীয় আইন কলেজের ক্যাম্পাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সিপাহিরা একই মঞ্চে

বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ, জাতীয় কলেজ শাখার আয়েজনে সভাপতি মোসাঃ রোকেয়া সুলতানা ও সাধারন সম্পাদক কাজী রুমার সঞ্চালনায় মুজিব শতবর্ষে স্বাধীনতার রজত জয়ন্তী ও বাংলাদেশের বরোন্য কিংবদন্তী আইনজীবী এ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদারের ৮৪ তম জন্মদিন পালন ও জাতীয় আইন কলেজ শাখার নব গঠিত কমিটির পরিচিত সভা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কলেজের সভাকক্ষে এ অনুষ্ঠান পালিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আইন কলেজের প্রিন্সিপাল আলহাজ্ব ডক্টর. মহিবুর রহমান চৌধুরী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখে এই অনুষ্ঠানকে প্রানবন্ত ও আলোকিত করেন বাংলাদেশের বরেণ্য কিংবদন্তি আইনজীবী এড আবদুল বাসেত মজুমদার সুযোগ্য উত্তরসূরী এড, সাইদ আজমল রাজা, উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের প্রাণ পুরুষ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সফল সভাপতি এ্যাডভোকেট মোঃ শহিদুল ইসলাম টিটু, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ জিয়াউল হক চৌধুরী বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আমির হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, রমনা হাতিরঝিল থানা আওয়ামী লীগ, আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক এবং পদ্মা সেতুর আইন উপদেষ্টা সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী আব্দুল নূর দুলাল, ডেপুটি এটর্নি জেনারেল গোলাম মোস্তফা তারা, সুপ্রিম কোর্টের সিনিয়র এ্যাডভোকেট জনাব নকীব সাইফুল্লাহ, উপস্থিত ছিলেন বোরহান উদ্দিন ডালিম সম্পাদক ও প্রকাশক দৈনিক প্রিয় চাদপুর, সভাপতি মতলব উত্তর প্রেসক্লাব চাঁদপুর, কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট হারুনুর রশীদ ,কেন্দ্রীয় কার্যনির্বাহি সংসদের পরিশ্রমী সাংগঠনিক সম্পাদক শরীফ আজাদ মোঃ আকবর লিমন, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মোশাররফ হোসেন স্বপন, এছাড়া জাতীয় আইন কলেজের আরও উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির, সহ-সভাপতি মাহমুদা আলী মেনুকা, মোঃ হাবিবুল্লাহ বাহার, মোহাম্মদ আব্দুল মমিন, যুগ্মসাধারণ সম্পাদক- মোঃ নাজমুল হাসান, মোঃ মনির হোসেন মনির, সাংগঠনিক সম্পাদক -মোঃ সাইফুল্লাহ সাইফ, রিফাত রোকসানা (সুবর্ণা), মোঃ কামরুজ্জামান ফোরকান, দপ্তর সম্পাদক- মোঃ মহিদুল ইসলাম, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক- দিলুফা ইয়াসমিন দিলা, ছাত্র/ছাত্রী বিষয়ক সম্পাদক- সুমা আক্তার, মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক- রুমা আক্তার, গণ শিক্ষা বিষয়ক সম্পাদক- সামিয়া ইসলাম স্বর্ণা, শাহ সেকান্দার আলীসহ অনেকে। সহ বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ, জাতীয় জাতীয় আইন কলেজের শিক্ষকবৃন্দ, জাতীয় আইন কলেজের সর্বস্তরের ছাত্র ছাত্রী বৃন্দ, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের জাতীয় আইন কলেজের নেতৃবৃন্দ, সাংবাদিক ও ইলেকট্রনিক মিডিয়া, স্থানীয় ও সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ।

সবারবাংলা/এসআই

Facebook Comments Box