ডেঙ্গু যাতে শহরে ছড়িয়ে না পরে

জমে থাকা পানিতে এডিসের জন্ম হচ্ছে বলে জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। তিনি বলেন, ডেঙ্গু যাতে কোনভাবে শহরে ছড়িয়ে না পরে। সোমবার নগরভবনে এক জরুরী সভায় মেয়র এ কথা বলেন।

সভায় গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে ডিএনসিসির আওতাধীন এলাকায় জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম ও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার স্বার্থে ডিএনসিসি’র সংশ্লিষ্ট বিভাগ/শাখা সমূহের সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীসহ মাস্টাররোল শ্রমিকদের ছুটি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাতিল করা হয়েছে। এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়।

সভায় আতিকুল ইসলাম আরো বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ফলে ডেঙ্গু নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি জনগণের সচেতনতা অত্যন্ত জরুরী। জমে থাকা পানিতে এডিসের জন্ম হয়। বাসার ভিতরে, ছাদে, ও বারান্দায় কোথাও কোন পাত্রে যেন পানি না জমে সেটি নিশ্চিত করতে হবে।

টানা ভারী বৃষ্টির কারণে শহরে অনেক জায়গায় পানি জমে উল্লেখ করে মেয়র আরও বলেন, দ্রুত সময়ে জলাবদ্ধতা নিরসন করে জনগণকে স্বস্তি দিতে কর্মীদের সার্বক্ষণিক মাঠে থাকার নির্দেশ দিয়েছি। নগরবাসীর প্রতি অনুরোধ পলিথিনসহ অন্যান্য জিনিসপত্র ড্রেনে ফেলবেন না। এগুলো ড্রেনে ফেলায় ব্লক হয়ে পানির প্রবাহে বাধা সৃষ্টি হয়। সবাই সচেতন হলে কাজটা আমাদের কর্মীদের জন্য সহজ হয়ে যায়।

Facebook Comments Box