ঢাকায় পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরে মো. মোতালেব নামে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পদমর্যাদার একজন কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (২৬ জুলাই) বিকালে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় পুলিশের বিশেষ শাখা স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) সদর দফতর ব্যারাক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে পুলিশের বিশেষ শাখা এসপিবিএনের সদর দফতরের ব্যারাক থেকে এএসআই মোতালেবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box