ঢাকায় বাসে আগুন

রাজধানীর মতিঝিল বাংলাদেশ ব্যাংকের পেছনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

তিনি বলেন, মতিঝিল বাংলাদেশ ব্যাংকের পেছনে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছিল। তবে ঘটনাস্থল থেকে জানানো হয় আগুন নিভে গেছে। তবে আগুন লাগা বাসটির নাম জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Facebook Comments Box