দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নানা রকম ষড়যন্ত্র শুরু হয়েছে

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নানা রকমের ষড়যন্ত্র শুরু হয়েছে বলে জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। তিনি বলেন, যে রাজনৈতিক দলটির হাত ধরে বাংলাদেশের জন্ম সে দলটির কাছেই দেশের সমৃদ্ধি ও উন্নতি নিরাপদ। বুধবার লক্ষীপুর জেলার কমলনগর ও রামগতি উপজেলায় উন্নয়ন ও সুধী সমাবেশে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ল²ীপুর-৪ আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) আব্দুল মান্নান, ল²ীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, ল²ীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, ল²ীপুরের জেলা প্রশাসক সুরাইয়া জাহান।

বাংলাদেশ আওয়ামী লীগকে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও বিপুল ভোটে নির্বাচিত করতে হবে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে পরিবর্তিত করে দিয়েছেন, দারিদ্র পীড়িত ঘনবসতিপূর্ণ বাংলাদেশকে আজকে উন্নয়নশীল দেশের কাতারে সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন। সমগ্র বাংলাদেশের বিভিন্ন মেঘা প্রকল্প বাস্তবায়ন করার ফলে সারা দেশে সমৃদ্ধির জোয়াব বইছে উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বিপরীতে বিএনপি জামাতের শাসনামলে বাংলাদেশ দুর্নীতি, সন্ত্রাস ও অরাজকতায় পরিপূর্ণ ছিল। সে সময় মানুষ পানি ও বিদ্যুতের জন্য মিছিল করেছে, কৃষক সারের জন্য প্রতিবাদে রাস্তায় নেমেছে এবং পুলিশ নির্বিচারে তাদের উপর গুলি চালিয়েছিল। আওয়ামী লীগের বড় বড় নেতৃবৃন্দকে হত্যা থেকে শুরু করে এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে একুশে আগস্ট এর গ্রেড হামলার মত বর্বর আক্রমণও বিএনপি চালিয়েছিল।

মোঃ তাজুল ইসলাম এ সময় বলেন, আজকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ফলে বিভিন্ন পরাশক্তি আমাদের উপর নানা রকম চাপ প্রয়োগ করতে চাচ্ছে। অথচ মহান স্বাধীনতা যুদ্ধের সময় আমরা তাদের সহযোগিতা পাইনি বরং তারা পাকিস্তানের পক্ষে ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে ৭৪ সালে বন্যার ফলে সারা দেশে যখন খাদ্যাভাব দেখা দেয় তখন তারা আমাদের কোন সহযোগিতা করেনি।

Facebook Comments Box